বি পি নিউজ ২৪

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদলনেতা হারুনের প্রতিবাদ

সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে ‘শহরে চাঁদাবাজ হারুন ও শরিফ বেপরোয়া’ শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণের চেষ্টাসহ যে সব অভিযোগ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে বলে আমি মনে করি। সেই তথ্যের ভিত্তিতে আমার বক্তব্য না নিয়েই সংবাদটি প্রকাশ করা হয়েছে।

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন একনিষ্ঠ কর্মী, এছাড়া আমি ১৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক প্রচার সম্পাদক ছিলাম, বর্তমানে সদর থানা যুবদলের রাজনীতির সাথে যুক্ত আছি। দীর্ঘদিন ধরে দলের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছি। কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা কোনো ধরনের অবৈধ কার্যকলাপের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যুবদলের নাম ব্যবহার করে কোনো এলাকায় আধিপত্য বিস্তার বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগও সম্পূর্ণ অসত্য।

সংবাদটিতে আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হলেও এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করা হয়নি। এমনকি সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্যও নেওয়া হয়নি। ফলে একতরফা ও যাচাই-বাছাইহীন তথ্য প্রকাশের কারণে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করা হোক। একই সঙ্গে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রকৃত তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানাচ্ছি।

উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে আমি প্রশাসন, সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের প্রকৃত ঘটনা যাচাই করার অনুরোধ করছি।

মোহাম্মদ হারুন

নারায়ণগঞ্জ সদর থানা যুবদলনেতা

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদলনেতা হারুনের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ