ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া নিয়ে চলমান বিরোধের মধ্যে আপাতত বর্তমান ভাড়াই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার পর্যন্ত এ রুটে বাসভাড়া বাড়ানো হবে না।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের সঙ্গে বাস মালিকপক্ষ ও পুলিশের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা শেষে রোববার পর্যন্ত বর্তমান ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান উপস্থিত ছিলেন। বাস মালিকপক্ষ ও আন্দোলনকারীদের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
বাসভাড়া বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ধারাবাহিক কর্মসূচির মধ্যে এ সিদ্ধান্তকে সংগঠনটি নারায়ণগঞ্জের ছাত্র-জনতার প্রাথমিক বিজয় হিসেবে দেখছে।
ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আপাতত সাধারণ যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকার বেশি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে সংগঠনটির দাবি, সাধারণ যাত্রীদের জন্য ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা নির্ধারণ করতে হবে।
এই দাবিতে তারা অটল থাকবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, বাসভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী রোববার বাস মালিক, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন