বি পি নিউজ ২৪

বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে প্রায় ৮০০ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই অভিযানে একটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জোনাল বিক্রয় অফিস-বন্দর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।

অভিযানের প্রথম পর্যায়ে লাঙ্গলবন্দের চিরাইপাড়া এলাকায় প্রায় ৩০০টি ডাবল বার্নারের অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৩৫০ ফুট এমএস পাইপ ও একটি ভাল্ব অপসারণ করা হয়।

পরে চিরাইপাড়া জাঙ্গাল এলাকায় ‘ঢাকা সিয়াম বেকারি’তে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বেকারিটিতে দুটি ওভেন ও দুটি ডাবল বার্নার ব্যবহার করার তথ্য পাওয়া যায়। সেখান থেকে ৩০ ফুট এমএস পাইপ ও একটি বুস্টার জব্দ করা হয়।

অন্যদিকে কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে অভিযান চালিয়ে আরও প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৭০ ফুট তিন ইঞ্চি ব্যাসের এমএস পাইপ অপসারণ করা হয়।

অভিযানকালে মাটির প্রায় ১৫ ফুট গভীরে থাকা মূল চার ইঞ্চি গ্যাস লাইনের সঙ্গে যুক্ত অবৈধ বিতরণ লাইনের উৎসস্থলও বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্রায় ২০০ ফুট হোস পাইপ কেটে নষ্ট করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ বন্ধের পাশাপাশি গ্যাসের সিস্টেম লস কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ