সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালীতে অবস্থিত সিএসএফ সেন্টারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে দলটি সেন্টারটি পরিদর্শন করে।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সিএসএফ সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। একই সঙ্গে সেখানে থাকা শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সিএসএফ এবিলিটি ক্লাবের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলের সদস্যরা। সেন্টারের পরিবেশ, শিশুদের জন্য পরিচালিত কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।
পরিদর্শন দলের সদস্যদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হেমায়েত হোসেন এবং আর্কিটেক্ট রিজভী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনের মাধ্যমে সিএসএফ সেন্টারের কার্যক্রম, শিশুদের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সরেজমিনে ধারণা নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলের সদস্যরা।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন