ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম মাসদাইর এলাকায় মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।
ফারিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। ডেঙ্গুর বিস্তার রোধ এবং মশাবাহিত রোগ থেকে এলাকাবাসীকে সুরক্ষিত রাখতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সংশ্লিষ্টরা জানান, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছিটানো বা মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়; একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
স্থানীয় বাসিন্দারা ডেঙ্গু প্রতিরোধে এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
এ সময় এলাকাবাসীকে বাড়ি ও আশপাশের স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন