নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাত সদস্যসহ ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মাদকসেবী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী, ডাকাত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (৭ অক্টোবর) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার ১০৯ জনের মধ্যে ৫৯ জন মাদকসেবী, ছয়জন মাদক ব্যবসায়ী, তিনজন কিশোর গ্যাংয়ের সদস্য, একজন ছিনতাইকারী ও দুজন ডাকাত রয়েছেন। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২২ জন, নিয়মিত মামলার চারজন, অন্যান্য আইনে পাঁচজন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাতজন মাদকসেবী, তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন পরোয়ানাভুক্ত আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সদস্য রয়েছেন। এ সময় ৯৫টি ইয়াবা বড়ি ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২৮ জন। তাদের মধ্যে ১৫ জন মাদকসেবী, তিনজন কিশোর গ্যাংয়ের সদস্য, আটজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী, ছয়জন পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার দুজন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুজন সদস্য রয়েছেন। অভিযানকালে ২৫৮টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।
বন্দর থানায় পরিচালিত অভিযানে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আটজন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য আইনে পাঁচজন রয়েছেন।
সোনারগাঁ থানার অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২০ জন। তাদের মধ্যে ১৬ জন মাদকসেবী, তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সদস্য রয়েছেন।
রূপগঞ্জ থানার অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদকসেবী, একজন মাদক ব্যবসায়ী, একজন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সদস্য রয়েছেন। এ সময় ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এদিকে আড়াইহাজার থানার অভিযানে ডাকাতির অভিযোগে দুজন, নিয়মিত মামলায় একজন এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাত থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে সব মিলিয়ে ৮৫৩টি ইয়াবা বড়ি এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন