বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ১৭ মামলার আসামি মাদকসম্রাট ওসমানসহ আটক ৪

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ১৭ মামলার আসামি মাদকসম্রাট ওসমানসহ আটক ৪

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২২০০ ইয়াবাসহ আটক ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দরে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব অভিযানে চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ওসমান নামে একজনের বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ও শুক্রবার (৯ অক্টোবর) ভোরে অভিযান দুটি পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি চালানো হয় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী পশ্চিমপাড়া এলাকায়। ডিবির এসআই মিজানুর রহমান ও এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০) নামে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এরপর শুক্রবার ভোর ৬টার দিকে বন্দর থানার মাহমুদনগর এলাকায় দ্বিতীয় অভিযান চালায় একই দল। সেখানে ওসমান (২৬) ও তার সহযোগী নয়নকে (২৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির তথ্য অনুযায়ী, আটক ওসমানের বাবার নাম আল ইসলাম ওরফে আলী ইসলাম এবং মায়ের নাম রোকেয়া বেগম। তিনি বন্দরের মাহমুদনগর, কে.এন. সেন রোড এলাকার বাসিন্দা। তার পূর্ব ঠিকানা সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে।

আটক নয়নের বাবার নাম মো. সোবহান এবং মায়ের নাম নাছিমা বেগম। তিনি বন্দরের সোনাকান্দা ব্যাপারীপাড়া রোড এলাকার বাসিন্দা।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জে আটক রিপনের বাবার নাম নূরু মিয়া ও মায়ের নাম সেলিনা বেগম। একই এলাকার রেখা আক্তারের স্বামীর নাম আব্দুর রহিম। তার বাবা মৃত ফজলে করিম মুন্সি এবং মা মৃত নিলুফা বেগম।

পুলিশ জানায়, দুটি অভিযান থেকে সর্বমোট ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক দুটি মামলার এজাহার দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ১৭ মামলার আসামি মাদকসম্রাট ওসমানসহ আটক ৪

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ