তুহিন হত্যা মামলায় আইভীর পুনরায় জামিন, আদালত থেকে বেরিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুনরায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে শুনানিতে অংশ নেওয়ার পর তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে আদালতে পৌঁছান আইভী। পরে পুলিশি পাহারায় তাঁকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে আইনজীবী, সাংবাদিক ও তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন।
শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন আদালতকে জানান, মামলাটির তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে বিস্ফোরকের কোনো আলামত এবং মামলার সঙ্গে আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ রয়েছে। এ ছাড়া আদালতের নোটিশ পাওয়ার পরও মামলার বাদী ও নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম শুনানিতে উপস্থিত হননি বলে জানান তিনি।
আইভীর আইনজীবী পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পাশাপাশি তাঁর পুনরায় জামিনের আবেদন করেন। তবে এ আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন। তিনি জানান, পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তাঁরা নারাজি পিটিশন দাখিল করবেন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশাচালক তুহিন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর এবং সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় আইভী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় তাঁকে ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না’ বলতেও শোনা যায়।
এদিকে, বুধবার নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আইভীর আরেকটি মামলায় হাজিরার দিন ধার্য রয়েছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন