আনোয়ার প্রধান-রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে নারায়ণগঞ্জে মৌন মিছিল
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মৌন মিছিল করেছেন তাঁদের সমর্থক ও দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের নতুন কোর্ট এলাকায় জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে চানমারি রেললাইন হয়ে চাষাঢ়ায় গিয়ে মিছিলটি শেষ হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দুই নেতার সমর্থকেরা অংশ নেন।
মিছিল শেষে বক্তব্যে আনোয়ার প্রধান তাঁর পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় ও অনৈতিক বলে উল্লেখ করেন। একই সঙ্গে দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী নেতাকর্মীদের সাংগঠনিকভাবে বঞ্চিত না করার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আনোয়ার প্রধানের ভাষ্য, গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের বিষয়ে তিনি দলের নেতাকর্মীদের কাছে বিচার চেয়েছিলেন। পরে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ ও অসন্তোষ থেকে তাঁর সঙ্গে প্রতিবাদে অংশ নিয়েছেন বলে দাবি করেন তিনি।
বক্তব্যে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের অবদানের কথা তুলে ধরে আনোয়ার প্রধান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এসব নেতাকর্মী তাঁর সঙ্গে আন্দোলন করেছেন। এ সময়ে তাঁদের অনেকে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। দলের কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে। সেই লক্ষ্য অর্জন করতে হলে তৃণমূলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মর্যাদা দিতে হবে। তাঁদের উপেক্ষা করা কিংবা দল থেকে দূরে সরিয়ে দেওয়ার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন আনোয়ার প্রধান। পাশাপাশি দলের অভ্যন্তরে কোনো নেতাকর্মী যেন অন্যায়ভাবে বঞ্চিত না হন, সে জন্য নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মৌন মিছিলে সদর ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আনোয়ার প্রধান ও শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন