আইভীর স্লোগান ঘিরে উত্তেজনা, কঠোর হুঁশিয়ারি বিএনপি নেতা টিপুর
নারায়ণগঞ্জ প্রতিনিধি: আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দেওয়া ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে আইভীকে উদ্দেশ করে কঠোর বক্তব্য দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তিনি। এ সময় টিপু বলেন, আইভীকে এত দিন নিজ বাড়িতে শান্তিতে থাকতে দেওয়া হয়েছে। কিন্তু নিষিদ্ধ স্লোগান দিয়ে নারায়ণগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হলে তাঁর বাড়িঘরও অক্ষত থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বক্তব্যে ভারতে চিকিৎসাধীন এক ব্যক্তির প্রসঙ্গ টেনে আইভীকেও সতর্ক করেন বিএনপির এই নেতা।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) তুহিন হত্যা মামলার শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইভীকে ঘিরে ছিলেন তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা। গাড়িতে ওঠার আগে তিনি ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’ বলে স্লোগান দেন। পরে তাঁর সঙ্গে থাকা অন্যরাও একই স্লোগান দেন। ওই সময় আইভীর পাশে মামলার নথিপত্র হাতে অ্যাডভোকেট জিয়াউল হক কাজলকে হাঁটতে দেখা যায়।
তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর ১৩ অক্টোবর নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও পুনরায় জামিনের আবেদন নিয়ে কার্যক্রম চলে। শুনানির সময় আইভীর আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনাটির পর আইভীর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং অ্যাডভোকেট মাহাবুব রহমান।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবর রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে অ্যাডভোকেট মাহাবুব রহমানকে দেওভোগের পাকা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘিরে আদালতপাড়ায় বিএনপি ও আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলেও এ বিষয়ে আইভী বা তাঁর পক্ষের নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন