বি পি নিউজ ২৪

বন্দরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’
ছবি: সংগৃহীত

বন্দরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’

বন্দর প্রতিনিধি: বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের বন্দরে ‘তারুণ্যের কণ্ঠ’ শীর্ষক সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মাকসুদুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবনে সৃষ্ট প্রতিবন্ধকতা এবং অল্প বয়সে বিয়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বাল্যবিবাহ একজন কিশোরী বা কিশোরের স্বাভাবিক বিকাশ ও শিক্ষার ধারাবাহিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এ ধরনের বিয়ে প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি।

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর করলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের নিজেদের অধিকার সম্পর্কে জানানো প্রয়োজন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরাও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেয়। আলোচনা শেষে উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বন্দরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ