বি পি নিউজ ২৪

চাঁদাবাজ যে দলেরই হোক, ছাড় নয়: নারায়ণগঞ্জে আইজিপি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁদাবাজ যে দলেরই হোক, ছাড় নয়: নারায়ণগঞ্জে আইজিপি

চাঁদাবাজ যে দলেরই হোক, ছাড় নয়: নারায়ণগঞ্জে আইজিপি

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। তিনি বলেছেন, চাঁদাবাজ যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইজিপি প্রথমে নারায়ণগঞ্জ সদর থানাধীন শ্রী রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে বক্তব্যে মো. আলী হোসেন ফকির বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার পাশাপাশি বাহিনীগুলোর মধ্যে সমন্বয় থাকায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শংকর কুমার দে, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা শ্রী প্রবীর কুমার মিত্রসহ সংশ্লিষ্ট নেতারা।

অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

পূজামণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস কক্ষে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি দপ্তর, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আইজিপি বলেন, উপজেলা পর্যায়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সভাপতি এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সদস্যসচিব রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সাইবার ইউনিট গঠন করা হয়েছে বলে জানান তিনি। অনলাইন প্রতারণা, অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি প্রতিরোধে এই ইউনিট কাজ করবে।

মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিআইডির অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি, শিল্প পুলিশের পুলিশ সুপার, ৬২ বিজিবির সিও, এনএসআইয়ের পরিচালক, সিভিল সার্জন, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক, আনসার কমান্ড্যান্ট, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চাঁদাবাজ যে দলেরই হোক, ছাড় নয়: নারায়ণগঞ্জে আইজিপি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ