বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে শতাধিক হরিজনের মাঝে খোরশেদের বস্ত্র বিতরণ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে শতাধিক হরিজনের মাঝে খোরশেদের বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জে শতাধিক হরিজনের মাঝে খোরশেদের বস্ত্র বিতরণ

হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথা বলেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তাঁর দাবি, তারেক রহমানই প্রথম হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য দুই ঈদে বোনাস চালু করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি হরিজন কলোনির দুর্গাপূজামণ্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

খোরশেদের উদ্যোগে মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’ এবং নাগরিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর পাঁচ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে নবমী উপলক্ষে শতাধিক হরিজন সম্প্রদায়ের মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর সদস্যসচিব আনোয়ার মাহমুদ বকুল ও জয়নাল আবেদীন।

বক্তব্যে খোরশেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংখ্যাগুরু ও সংখ্যালঘু—এ ধরনের বিভাজন দূর করে ‘রেইনবো নেশন’ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন। হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য তাঁকে প্রকৃত বন্ধু বলেও উল্লেখ করেন তিনি।

হরিজন সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন খোরশেদ। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই প্রথম হরিজন শিশুদের জন্য বিনা মূল্যে শিক্ষার সুযোগ চালু করেছিলেন।

এদিকে, একই দিন নারায়ণগঞ্জের কুমুদিনী বাগান এলাকার বাসিন্দাদের মধ্যেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের নেতা দিলবর দাস, মুরাদ দাস, রাজেস লাল, কিশোর দাস ও বিপ্লব দাস উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, আফজাল হোসেন, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, জামাল হোসেন, মাহফুজুর রহমান বিল্লাল, মাসুদ আহমেদ, সোহেল, মাসুম খন্দকার, ইমন, মহিউদ্দিন শুভ ও শামীম আহম্মেদ অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে শতাধিক হরিজনের মাঝে খোরশেদের বস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ