জনগণের সমস্যা ও প্রত্যাশা জানতে মানুষের সঙ্গে আব্দুল্লাহ আল আমিন
এলাকার মানুষের অভাব-অভিযোগ শোনা এবং উন্নয়ন পরিকল্পনায় তাঁদের মতামতকে গুরুত্ব দিতে নিয়মিত সাক্ষাৎ ও মতবিনিময় করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলা কার্যালয়ের পরিদর্শন কক্ষে বসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁদের নানা সমস্যা, প্রত্যাশা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য তাঁদের কথা শোনেন এবং মতবিনিময় করেন।
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়ন ভাবনায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন