নারায়ণগঞ্জের কুঁড়েরপাড় দক্ষিণ পাড়ায় সুমাইয়া (প্রায় ১৮) নামের এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুমাইয়ার মায়ের নাম সমলা এবং বাবার নাম প্রয়াত মুক্তার। প্রায় এক থেকে দেড় মাস আগে সিয়াম নামের এক যুবকের সঙ্গে ভালোবেসে তার বিয়ে হয়। বিয়েতে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছিল বলে জানা গেছে। সিয়ামের বাবার নাম দলু কসাই। ছেলের পূর্বের ঠিকানা পুরাণ গোগনগর এখন তারা কুঁড়েরপাড় মাদ্রাসার পেছনে স্থায়ীভাবে বসবাস করে।
এলাকাবাসীর অভিযোগ, বিয়ের পর স্বামীর বাড়িতে সুমাইয়াকে বিয়ে বিচ্ছেদের জন্য চাপ দেওয়া হচ্ছিল। শ্বশুরবাড়িতে নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘরের কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযোজন করা হবে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন