বি পি নিউজ ২৪

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ে গবেষক হচ্ছেন নারায়ণগঞ্জের ড. রাজিব

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ে গবেষক হচ্ছেন নারায়ণগঞ্জের ড. রাজিব

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ে গবেষক হচ্ছেন নারায়ণগঞ্জের ড. সামিউল আলম রাজিব

আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার নতুন সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন নারায়ণগঞ্জের গবেষক ড. মো. সামিউল আলম রাজিব। দেশটির খ্যাতনামা জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের সংক্রামক রোগ বিভাগে পোস্টডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন রাজিব। তাঁর পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ড. রাজিব নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোডের বাসিন্দা শিক্ষক মুহম্মদ শফিকুল আলমের ছেলে। স্থানীয়ভাবে ‘শফিক স্যার’ নামে পরিচিত তাঁর বাবা। রাজিব নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে পড়াশোনা করেছেন। তিনি ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী।

উচ্চশিক্ষা ও গবেষণার পথে এগিয়ে যাওয়ার আগে দেশে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজিব। পরবর্তী সময়ে জাপান সরকারের বৃত্তি নিয়ে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি সম্পন্ন করেন। পিএইচডি অর্জনের পর জাপানের দুটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

বিদেশে গবেষণার কাজে ব্যস্ত থাকলেও দেশের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় অবদান রেখে চলেছেন রাজিব। তিনি বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের (বিডিবিও) কেন্দ্রীয় কমিটিতে সক্রিয় থাকার পাশাপাশি বাংলাদেশ জাতীয় বায়োলজি অলিম্পিয়াড দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজিবের স্ত্রী চিকিৎসক শারমিন নাহার সিঁথিও উচ্চশিক্ষায় জাপানে রয়েছেন। ‘ওয়েল বিইং’ বৃত্তি নিয়ে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে পিএইচডি সম্পন্ন করার পথে আছেন তিনি।

রাজিবের নতুন কর্মস্থলে যোগদানকে ঘিরে তাঁর পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন, সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। চিকিৎসাবিষয়ক গবেষণায় আরও সাফল্য অর্জন এবং মানুষের কল্যাণে অবদান রাখার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ে গবেষক হচ্ছেন নারায়ণগঞ্জের ড. রাজিব

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ