নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০
নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৮০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে ৩৩৬ পিস ইয়াবা, ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জনকে মাদক ব্যবসার অভিযোগে এবং ৪২ জনকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত ৯ জন, ছিনতাইয়ের অভিযোগে ৫ জন, নিয়মিত মামলার ২ আসামি, অন্যান্য ধারার মামলায় ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ সদস্য রয়েছেন।
থানাভিত্তিক হিসাব অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে চারজন মাদক ব্যবসার অভিযোগে, তিনজন মাদক সেবনের অভিযোগে, একজন ছিনতাইয়ের অভিযোগে, দুজন পরোয়ানাভুক্ত এবং একজন অন্যান্য ধারার মামলার আসামি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে ২ কেজি গাঁজা ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে চারজন মাদক ব্যবসার অভিযোগে, চারজন মাদক সেবনের অভিযোগে, একজন ছিনতাইয়ের অভিযোগে, দুজন পরোয়ানাভুক্ত, একজন অন্যান্য ধারার মামলার আসামি এবং দুজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। এ সময় ৪ কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসার অভিযোগে, দুজন মাদক সেবনের অভিযোগে, চারজন পরোয়ানাভুক্ত, একজন ছিনতাইয়ের অভিযোগে এবং একজন নিয়মিত মামলার আসামি। এ অভিযানে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে। তাঁদের একজনের বিরুদ্ধে অন্যান্য ধারায় মামলা রয়েছে এবং অন্যজন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসার অভিযোগে, ১৮ জন মাদক সেবনের অভিযোগে, দুজন ছিনতাইয়ের অভিযোগে, একজন পরোয়ানাভুক্ত এবং একজন নিয়মিত মামলার আসামি। এ সময় ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে দুজন মাদক ব্যবসার অভিযোগে, ১৪ জন মাদক সেবনের অভিযোগে এবং একজন অন্যান্য ধারার মামলার আসামি। এ অভিযানে ১৬০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ মাদক সেবনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন