বি পি নিউজ ২৪

জাতীয় ব্যাডমিন্টনে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য


প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতীয় ব্যাডমিন্টনে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য

জাতীয় ব্যাডমিন্টনে নারী এককে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের লিকা

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ–২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা। প্রতিযোগিতায় নারী এককে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নারী দ্বৈতে রানার-আপ হয়েছেন লিকা পোদ্দার।

এ ছাড়া নারী একক বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন নারায়ণগঞ্জের আরেক খেলোয়াড় স্মৃতি রাজবংশী। মিশ্র দ্বৈত বিভাগেও সেমিফাইনালে উঠেছেন শুই চিং মং মারমা ও স্মৃতি রাজবংশী জুটি।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের এমন অর্জনে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন সংযোজন ঘটেছে।

খেলোয়াড়দের কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তাঁদের এই সাফল্য আগামী দিনে জেলার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা করছে জেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


জাতীয় ব্যাডমিন্টনে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image


জাতীয় ব্যাডমিন্টনে নারী এককে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের লিকা

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ–২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা। প্রতিযোগিতায় নারী এককে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নারী দ্বৈতে রানার-আপ হয়েছেন লিকা পোদ্দার।

এ ছাড়া নারী একক বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন নারায়ণগঞ্জের আরেক খেলোয়াড় স্মৃতি রাজবংশী। মিশ্র দ্বৈত বিভাগেও সেমিফাইনালে উঠেছেন শুই চিং মং মারমা ও স্মৃতি রাজবংশী জুটি।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের এমন অর্জনে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন সংযোজন ঘটেছে।

খেলোয়াড়দের কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তাঁদের এই সাফল্য আগামী দিনে জেলার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা করছে জেলা প্রশাসন।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ