বি পি নিউজ ২৪

পিলকুনিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পিলকুনিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এমপি আব্দুল্লাহ আল আমিন

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জোড়পুল জুনিয়র একাদশ

মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে নারায়ণগঞ্জের পিলকুনিতে অনুষ্ঠিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাইলট স্কুল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জোড়পুল জুনিয়র একাদশ। জমজমাট এ লড়াইয়ে ২-১ গোলের ব্যবধানে জয় পায় দলটি।

পিলকুনি যুব সমাজের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনটির ক্রীড়া সম্পাদক সারোয়ার হোসেন রুপম।

ফাইনাল ম্যাচে জোড়পুল জুনিয়র একাদশ ও পাইলট স্কুল একাদশের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জোড়পুল জুনিয়র একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

আয়োজকদের এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পিলকুনিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জোড়পুল জুনিয়র একাদশ

মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে নারায়ণগঞ্জের পিলকুনিতে অনুষ্ঠিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাইলট স্কুল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জোড়পুল জুনিয়র একাদশ। জমজমাট এ লড়াইয়ে ২-১ গোলের ব্যবধানে জয় পায় দলটি।

পিলকুনি যুব সমাজের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনটির ক্রীড়া সম্পাদক সারোয়ার হোসেন রুপম।

ফাইনাল ম্যাচে জোড়পুল জুনিয়র একাদশ ও পাইলট স্কুল একাদশের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জোড়পুল জুনিয়র একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

আয়োজকদের এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ