বি পি নিউজ ২৪

কুড়িপাড়ায় শহীদ জিয়া ডিগবার টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার বিতরণ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুড়িপাড়ায় শহীদ জিয়া ডিগবার টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া ডিগবার টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান বাদল।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফাইনাল খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কুড়িপাড়ায় শহীদ জিয়া ডিগবার টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া ডিগবার টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান বাদল।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফাইনাল খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ