সোনারগাঁয়ে ডিবির অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে সানজিদ হাসনাত (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সানজিদ হাসনাতকে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন