রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সেবার প্রশংসা করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দিপু ভূঁইয়া। হাসপাতালটিতে রোগীসেবার পরিধি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দিপু ভূঁইয়া বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও সংশ্লিষ্ট সব স্টাফের প্রতি তাঁর আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রয়েছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে যেখানে ১০ হাজার ৪৫০ জন রোগী চিকিৎসা নিয়েছিলেন, বর্তমানে সেই সংখ্যা ২১ হাজারে পৌঁছেছে। তাঁর মতে, এটি প্রশংসনীয় অগ্রগতি।
রোগীদের সেবায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের নিষ্ঠা, আন্তরিকতা এবং মানবিক প্রচেষ্টার কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন দিপু ভূঁইয়া।
তিনি আরও বলেন, রূপগঞ্জের সাধারণ মানুষের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি।
এমপি দিপু ভূঁইয়া তাঁর পোস্টে নিজের ও বিএনপি পরিবারের পক্ষ থেকেও স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন