বি পি নিউজ ২৪

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মো. মাছুম মিঞা নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর বাম চোখের ওপরের অংশে রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। হামলার সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এসে তাঁর বড় ভাই মাসুদ মিঞাও মারধরের শিকার হয়েছেন। এ সময় তাঁর পকেট থেকে ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ থানার মঠের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাছুম মিঞা দৈনিক যুগযুগান্তর এবং অনলাইন সংবাদমাধ্যম ‘এমএইচ নিউজ-২৪’-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

ঘটনার পর সাংবাদিক মাছুম মিঞা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে মাছুম মিঞা উল্লেখ করেন, গত ১৩ আগস্ট অভিযুক্তদের বিষয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর থেকে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তাঁর পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে অভিযুক্তদের একজন চাপাতি দিয়ে তাঁর বাম চোখের ওপরের অংশে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। বিষয়টি দেখে তাঁর বড় ভাই মাসুদ মিঞা এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মাছুম মিঞার অভিযোগ, হামলার একপর্যায়ে তাঁর ভাই মাসুদ মিঞার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর আহত সাংবাদিক মাছুম মিঞা ও তাঁর ভাই চিকিৎসা নেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সাংবাদিকের দেওয়া অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ