নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি ওরফে ‘পেটকাটা রকি’ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফতুল্লা মডেল থানা এলাকার উত্তর ইসদাইরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এএসআই (নিঃ) শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর ইসদাইর সাকিনের রেললাইন সংলগ্ন পুলপাড়ের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় অভিযান চালায়।
অভিযানকালে রকি ওরফে পেটকাটা রকিকে আটক করা হয়। পুলিশ তার কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করার কথা জানিয়েছে। গ্রেপ্তার রকি ফতুল্লার ইসদাইর কাপড়িয়াপট্টি এলাকার বাসিন্দা। তিনি মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর রকির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে দুটি ওয়ারেন্টও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন