জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. সাখায়াত।
সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. সাদিয়া ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সম্মেলনে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার প্রয়োজনীয়তা ও সচেতনতা তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ভিবা হাসান এবং মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতার পাশাপাশি এইচপিভি টিকা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের মাধ্যমে এইচপিভি টিকা ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। :::

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন