জনগণের আস্থা পুনর্গঠনে রাজনৈতিক দল ও নেতাদের প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের সামঞ্জস্য এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত ‘Celebrating the International Day of Democracy 2026’ অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
Civic Youth Bangladesh (CYB) আয়োজিত এবং বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ‘Democracy, Governance and Public Trust’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল আমিন।
তিনি বলেন, গণতন্ত্রকে কেবল ভোট দেওয়ার প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে এর পূর্ণাঙ্গ চর্চা নিশ্চিত হয় না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব, স্বাধীনতা ও জবাবদিহির পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশও নিশ্চিত করা প্রয়োজন।
আব্দুল্লাহ আল আমিনের বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের বাইরে থেকে কাজ করতে না পারলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা কঠিন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তব কর্মকাণ্ডে প্রতিফলিত হওয়া জরুরি।
নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু নেতৃত্বে পরিবর্তন আনলেই কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন আসে না। জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা, দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের কাছে জবাবদিহি করার মধ্য দিয়েই পরিবর্তনের বাস্তব প্রতিফলন ঘটাতে হয়।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম রাজনৈতিক বিষয়ে আগের তুলনায় বেশি সচেতন। তারা রাজনৈতিক দল ও নেতাদের বক্তব্যের পাশাপাশি তাদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করবে। ফলে জনগণের আস্থা অর্জনে রাজনৈতিক নেতৃত্বকে কথার সঙ্গে কাজের মিল রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনেওয়াজ খান চন্দন। প্যানেল আলোচনায় আরও অংশ নেন সংসদ সদস্য আজিজুল বারি হেলাল, সংসদ সদস্য মারদিয়া মমতাজ, সাবেক নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড. আব্দুল আলিম এবং ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন