বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জের ৩ ও বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক: সাখাওয়াত

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জের ৩ ও বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক: সাখাওয়াত

সিদ্ধিরগঞ্জের ৩ ও বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড এবং বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ওই দুই ওয়ার্ডে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

অভিযানের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানো হয়।

এ সময় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ও বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয়দের সচেতন করা হচ্ছে।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জের ৩ ও বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক: সাখাওয়াত

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ