প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম
প্রশাসনের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর নতুন পদায়ন পেয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয়। তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নতুন পদায়নের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মো. সাইফুল ইসলাম জয়কে বদলিপূর্বক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাওারের একান্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।
মো. সাইফুল ইসলাম জয় প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত তরুণ কর্মকর্তাদের সংগঠন ইয়োফাস’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
রূপগঞ্জে ইউএনও হিসেবে দায়িত্ব পালনের পর এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের একান্ত সচিব হিসেবে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করবেন তিনি।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন