বি পি নিউজ ২৪

ডেঙ্গু আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা টিপু

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গু আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা টিপু

ডেঙ্গু আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাঁর করা ডেঙ্গু পরীক্ষার ফল পজিটিভ আসে।

জানা গেছে, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন বিএনপির এই নেতা। শারীরিক অসুস্থতার কারণে সোমবার ডেঙ্গু পরীক্ষা করালে প্রতিবেদনে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।

পরে নিজের ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে জানান আবু আল ইউসুফ খান টিপু।

স্ট্যাটাসে তিনি নিজের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনসচেতনতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এর মধ্যেই মহানগর বিএনপির এই নেতা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা টিপু

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গু আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাঁর করা ডেঙ্গু পরীক্ষার ফল পজিটিভ আসে।

জানা গেছে, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন বিএনপির এই নেতা। শারীরিক অসুস্থতার কারণে সোমবার ডেঙ্গু পরীক্ষা করালে প্রতিবেদনে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।

পরে নিজের ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে জানান আবু আল ইউসুফ খান টিপু।

স্ট্যাটাসে তিনি নিজের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনসচেতনতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এর মধ্যেই মহানগর বিএনপির এই নেতা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ