বি পি নিউজ ২৪

বক্তাবলীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বক্তাবলীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

বক্তাবলীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হামলায় আহত হয়েছেন এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদ। পরে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন দলটির প্রচার উপকমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনা।

এনসিপি সূত্রে জানা যায়, বক্তাবলী বাজার এলাকায় স্থানীয় এক নেতার বাড়িতে দলটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বৈঠক শেষে বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা।

এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে এনসিপির নেতাকর্মীদের কাছে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে নেতারা প্রতিবাদ জানান এবং বক্তব্য দেন।

এনসিপির প্রচার উপকমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনার দাবি, মাটি কাটার প্রতিবাদ করে বক্তব্য দেওয়ার পরই স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে তাওহীদুল ইসলাম তাওহীদ আহত হন।

এ ঘটনায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে তাঁর ছোট ভাই ইয়াসিন ও তার অনুসারীরা হামলায় অংশ নেন বলেও অভিযোগ করেছে এনসিপি।

ঘটনার পর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি হামলার অভিযোগ তুলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং অন্যথায় প্রশাসন ও সরকারের প্রতি দায় বর্তাবে বলে মন্তব্য করেন।

তবে এনসিপির অভিযোগ অস্বীকার করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ। তিনি বলেন, এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে কয়েকজনের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এতে তাওহীদ আহত হয়েছেন বলেও জেনেছেন। তবে এ ঘটনার সঙ্গে তিনি বা বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নন বলে দাবি করেন তিনি। কার সঙ্গে তাদের বিরোধ হয়েছে, সেটিও তিনি জানেন না বলে জানান।

হালিম আজাদ আরও বলেন, তিনি নিজেও বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শামীম হোসাইন বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বক্তাবলীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ