বি পি নিউজ ২৪

ফতুল্লায় গ্রেপ্তার আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় গ্রেপ্তার আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার সন্ধ্যায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর জানান, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেই ৪৪ বছর বয়সী রঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রঞ্জু নগরীর আল্লামা ইকবাল রোড এলাকার কবির হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, অটোরিকশাচালক মো. জামাল (৪০) হত্যা মামলায় গত ২৪ আগস্ট রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি। রায়ের পর তিনি পলাতক ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৩ জুলাই চাঁদপুরের মতলবের বাসিন্দা মো. জামাল নিখোঁজ হন। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন এবং পরিবার নিয়ে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর, ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে জামালের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা হয়।

পরবর্তীতে মামলার বিচার শেষে আদালত রঞ্জুকে মৃত্যুদণ্ড এবং অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এসআরবি-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর বলেন, আদালতের রায়ের পর রঞ্জুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন হত্যা, হত্যার পর লাশ গুম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় গ্রেপ্তার আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ