বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ’২৬ উদ্বোধন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ’২৬ উদ্বোধন

নারায়ণগঞ্জ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ’২৬ উদ্বোধন

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং আন্তঃবিভাগীয় সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ’২৬।

নারায়ণগঞ্জ কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।

টুর্নামেন্টকে ঘিরে কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আন্তঃবিভাগীয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা।

নারায়ণগঞ্জ কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ’২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ