বি পি নিউজ ২৪

অপরাজিতা নগর বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধন করলেন সাখাওয়াত হোসেন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অপরাজিতা নগর বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধন করলেন সাখাওয়াত হোসেন

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ‘অপরাজিতা নগর বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবলে কিক দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের ব্যাচ পরিয়ে দেন সিটি করপোরেশনের প্রশাসক। পরে তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে তাদের উৎসাহিত করেন।

এ সময় বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত হওয়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং টুর্নামেন্টে অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তাদের ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজন। টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের সাফল্য কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

অপরাজিতা নগর বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধন করলেন সাখাওয়াত হোসেন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ‘অপরাজিতা নগর বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবলে কিক দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের ব্যাচ পরিয়ে দেন সিটি করপোরেশনের প্রশাসক। পরে তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে তাদের উৎসাহিত করেন।

এ সময় বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত হওয়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং টুর্নামেন্টে অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তাদের ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজন। টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের সাফল্য কামনা করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ