নারায়ণগঞ্জ শহরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত স্থাপনা শহীদ জিয়া হলকে আধুনিক সুযোগ-সুবিধায় নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
নতুন স্থাপনায় বড় অডিটোরিয়ামের পাশাপাশি লাইব্রেরি, গ্যালারি, নাট্যচর্চার জায়গা, পার্কিং ও বিভিন্ন ধরনের জনসেবামূলক সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের অডিটোরিয়ামে শহীদ জিয়া হলের স্থাপত্য নকশা উপস্থাপন বিষয়ক সভায় প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় স্থপতি জাহিদুল ইসলাম খান প্রস্তাবিত দুটি ভবনের নকশা উপস্থাপন করেন। এ সময় ভবন দুটির সম্ভাব্য রূপ অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়। নকশা অনুযায়ী, নতুন কমপ্লেক্সে প্রায় ৮০টি গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা থাকবে।
এ ছাড়া প্রায় ৯০০ আসনের অডিটোরিয়াম, জিয়া গ্যালারি, লাইব্রেরি, মাল্টিপারপাস রুম, মিনি থিয়েটার, পাবলিক স্পেস, ক্যাফেটেরিয়া ও রেস্টিং এরিয়া রাখার পরিকল্পনা রয়েছে। ভবনের নকশা প্রণয়নের সময় দিনের প্রাকৃতিক আলো সর্বোচ্চ ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান স্থপতি।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের উপযোগী করে নতুন স্থাপনাটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে সেমিনার কক্ষ, নাট্যশালা, রিহার্সেল রুম, নামাজের স্থান, আর্ট গ্যালারি, ফুডকোর্ট ও ভিআইপি রেস্টরুমসহ আরও বিভিন্ন সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।
নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক নারী কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, নাসিক নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন