বি পি নিউজ ২৪

নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৮১

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৮১

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ও অভিযোগের মোট ৮১ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, ডাকাত, ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার আসামিরা গ্রেপ্তার হন।

জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট থানা পুলিশ নিজ নিজ এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ৮১ জনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৯ জন, মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ২৩ জন, ডাকাত ৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৬ জন, নিয়মিত মামলার আসামি ১৮ জন এবং অন্যান্য আইনে ৯ জন রয়েছেন।

থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন, মাদকসেবী ৬ জন, নিয়মিত মামলার আসামি ২ জন ও ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, ওয়ারেন্টভুক্ত ১০ জন, নিয়মিত মামলার ৮ জন এবং অন্যান্য আইনে ২ জনসহ মোট ২২ জন গ্রেপ্তার হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমের সঙ্গে জড়িত নিষিদ্ধ সংগঠনের সদস্য ১ জন, মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ৫ জন ও ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানায় মাদকসেবী ৩ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য আইনে ৫ জনসহ মোট ৯ জন গ্রেপ্তার হয়েছেন।

সোনারগাঁ থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, মাদকসেবী ৬ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, নিয়মিত মামলার ৫ জন এবং অন্যান্য আইনে ১ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন, মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ৩ জন, ডাকাতির অভিযোগে ৪ জন এবং অন্যান্য আইনে ১ জনসহ মোট ১২ জন গ্রেপ্তার হয়েছেন।

এ ছাড়া আড়াইহাজার থানায় নিয়মিত মামলার ২ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৮১

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ