আওয়ামী লীগের নৈরাজ্য ও চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে এনায়েতনগর ১ নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এই মিছিলে অতিথি হিসেবে যোগ দেয় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী।
থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলকে সফল করতে ফতুল্লা থানা যুবদলনেতা তাইজুল ইসলাম আল আমিন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য ফয়সালউদ্দিন রুপম বিশাল শোডাউন করে তাতে যোগ দেয়।
এদিন দুপুর সাড়ে তিনটার দিকে আল আমিন ও রুপমের নেতৃত্বে মিছিলটি বিসিক ভাঙাক্লাব থেকে শুরু হয় পরে তা এডভেঞ্চার ল্যান্ড পার্কের সামনে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
এই শোডাউনে এনায়েতনগর কৃষকদলের সদস্য সচিব খান আলামিন, ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান পারভেজ, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন, এনায়েতনগর তাতী দলের সভাপতি আরিফ মোল্লা, মিন্টু সরদার, যুবদল নেতা পলাশ, শিমুল, রুকু, ইমন, সোহেলসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করে।
বিকেল ৪ টায় এনায়েতনগর ১ নং ওয়ার্ড বিএনপির মুল মিছিলটি শুরু হয়, মিছিলটি পন্চবটী হয়ে ডালডা রোডে গিয়ে শেষ হয়।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন