বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং জাতীয় উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

দিবসের উদ্বোধন ও র‍্যালিতে অংশ নেওয়ার পর অনুষ্ঠিত আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের উন্নয়ন কার্যক্রমে তরুণদের আরও সক্রিয়ভাবে যুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় প্রতিপাদ্যের আলোকে দক্ষ ও কর্মক্ষম যুবসমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ