বি পি নিউজ ২৪

রূপগঞ্জে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার


প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব সেতুর নিচ থেকে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় ডিবি পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির 'গ' জোনের একটি দল রূপগঞ্জের তারাব সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় সেতুর নিচে পড়ে থাকা ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া কার্তুজগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


রূপগঞ্জে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image


নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব সেতুর নিচ থেকে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় ডিবি পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির 'গ' জোনের একটি দল রূপগঞ্জের তারাব সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় সেতুর নিচে পড়ে থাকা ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া কার্তুজগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ