ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, এলাকাভিত্তিক সম্মিলিত উদ্যোগও জরুরি বলে মনে করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি এবং সম্মিলিতভাবে প্রতিরোধমূলক কার্যক্রম চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন