অনিবন্ধিত অটোরিকশা পেলেই ডাম্পিং করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জ শহরের যানজটের অন্যতম কারণ হিসেবে অবৈধ অটোরিকশাকে চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি জানিয়েছেন, সিটি করপোরেশনের নিবন্ধন ছাড়া কোনো অটোরিকশা নগরীতে চলাচল করতে পারবে না। অনিবন্ধিত অটোরিকশা চলতে দেখলেই তা ডাম্পিং করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিজের বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্যতম সমস্যা হলো অযাচিত কারণে যানজট সৃষ্টি হওয়া। আর এই যানজটের পেছনে অবৈধ অটোরিকশার ভূমিকা রয়েছে। তাই নিবন্ধনবিহীন অটোরিকশার চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শহরের যানজট নিরসনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আনসার সদস্য, সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সহযোগিতায় নগরীর যানজট পরিস্থিতির উন্নয়ন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সিটি করপোরেশনের নিবন্ধন ছাড়া অটোরিকশা চলাচল বন্ধে প্রশাসনের এই অবস্থান বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন