বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে ব্যক্তি নিহত, গ্রেপ্তার স্বামী-স্ত্রী ও ছেলে

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে ব্যক্তি নিহত, গ্রেপ্তার স্বামী-স্ত্রী ও ছেলে

সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে ব্যক্তি নিহত, গ্রেপ্তার স্বামী-স্ত্রী ও ছেলে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নায়েম খাঁন (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রতিবেশী মো. হোসেন, তাঁর স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার উত্তর শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মেয়ে মোছা. হিরা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, চলাচলের রাস্তা ব্যবহার নিয়ে নায়েম খানের পরিবারের সঙ্গে একই এলাকার প্রতিবেশী মো. হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ রাস্তার ওপর জোর করে টিনের বেড়া নির্মাণের চেষ্টা করা হলে নায়েম খানের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।

এরই ধারাবাহিকতায় দুপুরে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের বাড়ির সামনে পৌঁছালে নায়েম খানের ওপর হামলা করা হয়। এ সময় তাঁকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে যান তিনি।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর অভিযান চালিয়ে শনিবার রাতেই মো. হোসেন (৫০), তাঁর ছেলে মো. ইকবাল হোসেন (২৫) এবং স্ত্রী মায়া আক্তারকে (৪৪) গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে ব্যক্তি নিহত, গ্রেপ্তার স্বামী-স্ত্রী ও ছেলে

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ