বি পি নিউজ ২৪

শ্রমিক আন্দোলনে উসকানিদাতাদের ছাড় দেওয়া হবে না: এসপি হাবিবুর রহমান

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রমিক আন্দোলনে উসকানিদাতাদের ছাড় দেওয়া হবে না: এসপি হাবিবুর রহমান

শ্রমিক আন্দোলনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, সতর্ক করলেন এসপি

নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তাঁর ভাষ্য, সাধারণ শ্রমিকদের প্রতি পুলিশের সহানুভূতি থাকলেও আন্দোলনকে কাজে লাগিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

সভায় শ্রমিক আন্দোলনের সময় পুলিশের ভূমিকা ব্যাখ্যা করে এসপি বলেন, শুরুতে শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করা হয়েছিল। তাঁদের ওপর বল প্রয়োগ পুলিশের উদ্দেশ্য ছিল না। তবে পরিস্থিতির পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি হওয়ায় একপর্যায়ে সীমিত মাত্রায় বল প্রয়োগ এবং টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়েছে।

তিনি আরও দাবি করেন, শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির তৎপরতা কমে এলেও এর পেছনে থাকা কিছু পক্ষ এখনো উসকানি দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে রাজনৈতিক নেতাদের সতর্ক থাকার পাশাপাশি শ্রমিক সংগঠনগুলোর কার্যক্রমের ওপর নজর রাখার আহ্বান জানান তিনি।

শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদারের পরামর্শ দেন পুলিশ সুপার। প্রয়োজনে প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী কিংবা বেতনভুক্ত আনসার সদস্য নিয়োগের কথাও বলেন তিনি। পাশাপাশি শ্রমিকদের মজুরি-সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত ও কার্যক্রম সম্পর্কে তাঁদের অবহিত করতে শ্রমিক সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান।

সভায় মাদক, ছিনতাই ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণের বিষয়েও বক্তব্য দেন হাবিবুর রহমান। তিনি ‘কিশোর গ্যাং’ না বলে ‘কিশোর অপরাধ’ শব্দটি ব্যবহারের ওপর গুরুত্ব দেন। এসব অপরাধ দমনে পুলিশ কাজ করলেও জনবল সংকটের কারণে সব ক্ষেত্রে একসঙ্গে কার্যক্রম পরিচালনা কঠিন হচ্ছে বলে জানান তিনি।

নগরীর যানজট পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এসপি। বিশেষ করে চাষাঢ়া মোড়ের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন। রেকার ব্যবহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর না হলে যানবাহন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে সম্ভাব্য বিরোধের বিষয়টি তুলে ধরে সংসদ সদস্যদের সহযোগিতা চান পুলিশ সুপার। নারায়ণগঞ্জে এ নিয়ে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে আগাম সতর্কতা ও সমন্বয়ের আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে উসকানিদাতাদের ছাড় দেওয়া হবে না: এসপি হাবিবুর রহমান

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ