বি পি নিউজ ২৪

প্রতি মঙ্গলবার জনগণের কথা শুনছেন এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতি মঙ্গলবার জনগণের কথা শুনছেন এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রতি মঙ্গলবার জনগণের কথা শুনছেন এমপি আব্দুল্লাহ আল আমিন

এলাকার মানুষের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি শুনতে নিয়মিত সময় দিচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের পরিদর্শন কক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় সাক্ষাৎ করতে আসা ব্যক্তিরা নিজেদের এলাকার নানা সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। আব্দুল্লাহ আল আমিন তাঁদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রতি মঙ্গলবার এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এলাকার উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং তাঁদের চাহিদা ও সমস্যাগুলো জানার বিষয়টিকে এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

প্রতি মঙ্গলবার জনগণের কথা শুনছেন এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ