বি পি নিউজ ২৪

ফতুল্লায় রেডিক্যাল ডিজাইন কারখানা পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় রেডিক্যাল ডিজাইন কারখানা পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা

ফতুল্লায় রেডিক্যাল ডিজাইন কারখানা পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবাইলে অবস্থিত রেডিক্যাল ডিজাইন লিমিটেডের কারখানার পরিবেশগত অবস্থা সরেজমিনে পর্যালোচনা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা। পরিদর্শনে তাঁরা কারখানার দূষণের মাত্রা এবং পরিবেশ সংরক্ষণসংক্রান্ত মান যাচাই করেন। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত মান উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন নির্দেশনা দেন।

সোমবার (৯ নভেম্বর) কারখানাটি পরিদর্শন করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিবেশ-২) মো. রেজাউল করিম এবং উপসচিব মো. আমিরুল কায়সার।

পরিদর্শনকালে তাঁদের সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ, সহকারী পরিচালক মো. মোবারক হোসেন ও মো. রাসেল মামুদ। এ ছাড়া মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নূর মোহাম্মদও উপস্থিত ছিলেন।

কারখানার পরিবেশগত পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর কর্মকর্তারা পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় রেডিক্যাল ডিজাইন কারখানা পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ