বি পি নিউজ ২৪

রূপগঞ্জে নতুন হাসপাতাল উদ্বোধনে সমাজকল্যাণমন্ত্রী ও এমপি দিপু ভূঁইয়া


প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে নতুন হাসপাতাল উদ্বোধনে সমাজকল্যাণমন্ত্রী ও এমপি দিপু ভূঁইয়া

রূপগঞ্জের দাউদপুরে জেনারেল হাসপাতালের উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরে নতুন একটি জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চিকিৎসাসেবা-সংক্রান্ত চাহিদা পূরণের প্রত্যাশা নিয়ে হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দাউদপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা। নতুন হাসপাতাল চালুর মধ্য দিয়ে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। দাউদপুরের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও এখান থেকে চিকিৎসাসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নতুন হাসপাতালটি চালুর ফলে দাউদপুর ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


রূপগঞ্জে নতুন হাসপাতাল উদ্বোধনে সমাজকল্যাণমন্ত্রী ও এমপি দিপু ভূঁইয়া

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image


রূপগঞ্জের দাউদপুরে জেনারেল হাসপাতালের উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরে নতুন একটি জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চিকিৎসাসেবা-সংক্রান্ত চাহিদা পূরণের প্রত্যাশা নিয়ে হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দাউদপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা। নতুন হাসপাতাল চালুর মধ্য দিয়ে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। দাউদপুরের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও এখান থেকে চিকিৎসাসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নতুন হাসপাতালটি চালুর ফলে দাউদপুর ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ