আলোচনা ছাড়াই বাসভাড়া বাড়ানোয় এনডিএ চেয়ারম্যানের কাছে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া পুনর্নির্ধারণের এক মাস না পেরোতেই আবারও ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে। অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই উৎসব ও বন্ধন পরিবহনে ৫৮ টাকার পরিবর্তে ৬০ টাকা আদায়ের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ বিষয়ে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিবের কাছে আপত্তি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনডিএ চেয়ারম্যানের সঙ্গে জরুরি সাক্ষাৎ করেন ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা। এ সময় তাঁরা আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অমান্য করে ভাড়া বাড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহনে যাত্রীদের কাছ থেকে ৫৮ টাকার বদলে ৬০ টাকা নেওয়া হচ্ছে। অথচ এ বিষয়ে যাত্রী, শিক্ষার্থী কিংবা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কোনো পূর্ব আলোচনা হয়নি।
ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সৃজয় সাহা ও সাধারণ সম্পাদক সৌরভ সেন যৌথ বিবৃতিতে এভাবে ভাড়া বাড়ানোর নিন্দা জানান। তাঁদের অভিযোগ, গত ৭ অক্টোবর জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সব পক্ষের সম্মতিতে বাসভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ওই বৈঠকে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিবের পাশাপাশি সাতটি ছাত্র সংগঠন, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বাস মালিকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ভবিষ্যতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া বাসভাড়া বাড়ানো হবে না।
ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, আগের বৈঠকের সিদ্ধান্ত উপেক্ষা করে বাস মালিকেরা একতরফাভাবে ভাড়া বাড়িয়েছেন। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণার শামিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্র ফেডারেশনের নেতাদের আপত্তির পর এনডিএ চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে বর্ধিত ভাড়া আদায় অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
ছাত্র ফেডারেশন জানিয়েছে, বাড়তি ভাড়া প্রত্যাহার করে আগের নির্ধারিত ভাড়া কার্যকর না করা হলে সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন