বি পি নিউজ ২৪

আলেমদের আপত্তির মধ্যেই বন্দরে আমির হামজার মাহফিল, প্রশাসনের সম্মতি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আলেমদের আপত্তির মধ্যেই বন্দরে আমির হামজার মাহফিল, প্রশাসনের সম্মতি

সব আপত্তি-জল্পনার অবসান, বন্দরের মাহফিলে আসছেন আমির হামজা

স্থানীয় আলেম-ওলামাদের একাংশের আপত্তি এবং নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিচ্ছেন ইসলামি চিন্তাবিদ ও সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন ও স্থানীয় নেতাদের এক বৈঠকের পর মাহফিল আয়োজনের বিষয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সোমবার রাতেই বন্দরের দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামাদের একটি অংশ আপত্তি জানালে এলাকায় অসন্তোষ ও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার দুপুরে জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়াল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ এবং মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা সাংবাদিকদের বলেন, গত ১৭ বছর তাঁরা সবাই নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে সবাই মাহফিলটি সুন্দরভাবে আয়োজনের বিষয়ে একমত হয়েছেন। আমির হামজা তাঁর বক্তব্যে আলেম-ওলামাদের নিয়ে আগের মন্তব্যের বিষয়টি পরিষ্কার করে তাঁদের মনের কষ্ট দূর করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এতে আলেমরা সন্তুষ্ট হবেন এবং এটি ইসলামের বিজয় ও সৌন্দর্য প্রকাশ করবে।

এর আগে মাহফিল আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিলেন স্থানীয় হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নেতারা। জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন কাসেমী বলেছিলেন, তাঁরা মাহফিলের বিরোধী নন; তবে বিতর্কিত কোনো বক্তাকে মেনে নেবেন না। এলাকার পরিবেশ নষ্ট হলে এর দায় প্রশাসনকে নিতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

একই বিষয়ে মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন অভিযোগ করেন, বিতর্কিত বক্তব্যের মাধ্যমে এলাকার শান্তি বিনষ্ট হতে দেওয়া যায় না। পাশাপাশি অনুমতি ছাড়াই পোস্টারে অনেকের নাম ব্যবহার করা হয়েছে বলেও আপত্তি জানান তিনি।

বিভিন্ন মহলের আপত্তি ও নেতিবাচক প্রতিক্রিয়ায় মাহফিল আয়োজন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী। তবে আয়োজন সফল করতে দলটির নেতা-কর্মীরা প্রস্তুতি অব্যাহত রাখেন। এর অংশ হিসেবে রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাহফিলের মাঠ ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ। সে সময় তিনি আমির হামজার আগমন ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে মন্তব্য করেন এবং সবাইকে নিয়ে মাহফিল উপভোগ করার আগ্রহ প্রকাশ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক ইসহাক খানের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। সার্বিক সহযোগিতায় রয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং বন্দর থানা উত্তর জামায়াতে ইসলামীর আমীর মুফতি আতিকুর রহমান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আলেমদের আপত্তির মধ্যেই বন্দরে আমির হামজার মাহফিল, প্রশাসনের সম্মতি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ