নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা
সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও আহতদের চিকিৎসা-পরবর্তী আর্থিক সংকট মোকাবিলায় নারায়ণগঞ্জে ২১টি পরিবারকে মোট ৬৯ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। সহায়তা পাওয়া পরিবারের মধ্যে দুর্ঘটনায় নিহত ১১ জনের স্বজন এবং আহত ১০ জনের পরিবার রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা আহত হলে সংশ্লিষ্ট পরিবারগুলোকে আর্থিক ও সামাজিক নানা সংকটের মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারালে অনেক পরিবার অনিশ্চয়তার মুখে পড়ে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দেওয়া একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ।
তিনি আরও বলেন, সরকারের দেওয়া এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। তবে দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধেও সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। চালক, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ পথচারীসহ সংশ্লিষ্ট সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, জেলা শ্রমিক ও বাস মালিক সমিতির সভাপতি মো. সেলিম মিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন