ভাসানীর মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে শ্রমজীবীদের মাঝে নেওয়াজ বিতরণ
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রমজীবী মানুষের সঙ্গে নেওয়াজ ভাগ করে নিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সদর থানা ও বন্দর থানা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
নেওয়াজ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগরের সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা কমিটির সহসমন্বয়কারী আলমগীর হোসেন আলম এবং মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্যসচিব মোহাম্মদ সোহাগ, নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম এবং ১২ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য বকুল ভাই।
কর্মসূচিতে আরও অংশ নেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহা, সাধারণ সম্পাদক সৌরভ সেন, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধাসহ গণসংহতি আন্দোলন ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন