বি পি নিউজ ২৪

জামতলায় হেফাজত নেতা ফেরদাউসুর রহমানকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামতলায় হেফাজত নেতা ফেরদাউসুর রহমানকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে

জামতলায় হেফাজত নেতা ফেরদাউসুর রহমানকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমানকে ফোন করে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের জামতলা এলাকায় হিরা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।

ফেরদাউসুর রহমানের দাবি, দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদল কর্মী অনিক ও তোফায়েলসহ ২০ থেকে ২৫ জন তাঁর ওপর হামলা চালান। এ হামলার পেছনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনা ছিল বলেও অভিযোগ করেন তিনি।

হামলার কারণ হিসেবে জেলা পরিষদের একটি জায়গা লিজ নিয়ে কাজ শুরু করার বিষয়টি উল্লেখ করেন মাওলানা ফেরদাউসুর রহমান। তাঁর অভিযোগ, ওই জায়গায় কাজ শুরু করায় তাঁর কাছে চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে মার্কেটের অর্ধেক অংশও চাওয়া হয়েছিল। এসব দাবিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে থানায় চাঁদাবাজির অভিযোগ দেওয়ার পর বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।

তবে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন আজিজুল ইসলাম রাজীব। প্রেস নারায়ণগঞ্জকে মুঠোফোনে তিনি বলেন, ফেরদাউসুর রহমানের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। চাঁদা কিংবা মার্কেটের বিষয়ে তাঁদের মধ্যে কখনো কোনো কথা হয়নি।

রাজীব আরও বলেন, কেন ফেরদাউসুর রহমান তাঁর নাম বলছেন, কিংবা কার প্রচারণায় এমন অভিযোগ করছেন, সে বিষয়ে তিনি নিজেই বলতে পারবেন।

হামলার বিষয়ে রাজীব জানান, ঘুম থেকে ওঠার পর তিনি ফেরদাউসুর রহমানের ওপর হামলার ঘটনা শুনেছেন। তবে কেন বা কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাঁর জানা নেই।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জামতলায় হেফাজত নেতা ফেরদাউসুর রহমানকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ